| রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 213 বার পঠিত
এক্সিম ব্যাংক ও হাবের মধ্যে এমওইউ স্বাক্ষর
এক্সিম ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন এবং হাবের সভাপতি সায়েদ গোলাম সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমভিপি ও শরিয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মোহাম্মদ জুলকার নাইন এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam