| রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 306 বার পঠিত
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও জয়তুনের মধ্যে এমওইউ স্বাক্ষর
শেয়ারবাজারে গ্রামীণ জনগোষ্ঠীর বিনিয়োগ সহজলভ্য করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং জয়তুন বিজনেস সলিউশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি পিবিআইএলের বনানী করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব এবং জয়তুন বিজনেস সলিউশনের চেয়ারম্যান মো. আরফান আলী উপস্থিত ছিলেন।
Posted ৫:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam