| বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
মধুমতি ব্যাংক ও সিটি ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর
মধুমতি ব্যাংক পিএলসি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম এবং সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী এবং ডিএমডি ও সিআরও আরব ফজলুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভর্তি, টিউশনসহ অন্যান্য ফি সংগ্রহ এবং সব কর্মকর্তা-কর্মচারীর পে-রোল ব্যাংকিং সুবিধা প্রদান করবে মধুমতি ব্যাংক।
Posted ৫:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam