| বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 186 বার পঠিত
সীমান্ত ব্যাংক ও আজগর আলী হাসপাতালের মধ্যে এমওইউ স্বাক্ষর
সীমান্ত ব্যাংক ও আজগর আলী হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং আজগর আলী হাসপাতালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) মারুফ বিন হাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় আজগর আলী হাসপাতালের সেবা গ্রহণের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের সব কর্মকর্তা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam