শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ইমামগঞ্জ শাখা

  |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   219 বার পঠিত

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ইমামগঞ্জ শাখা

নতুন ঠিকানায় রূপালী ব্যাংকের ইমামগঞ্জ শাখা

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র ইমামগঞ্জ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গ্রাহকদের আরো আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিক ভাবে ঢাকার ১৫/১৬ ইমামগঞ্জের এ.কে ফেমাস ট্রেড সেন্টারে আরো বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে স্থানান্তরিত শাখাটি, খবর প্রেসবিজ্ঞপ্তি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ঢাকা দক্ষিন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইনমইন উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আফরোজা সুলতানা, রমেশ চন্দ্র সিকদার, মো.আলমগীর হোসেন, মো. আহসানউল্লাহ, মো. গোলাম মোস্তফা ও শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহক ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com