শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে এই সম্মেলন হয়। ‘হ্যাপি এমপ্লয়ীজ, হ্যাপি কাস্টমারস, হ্যাপি শেয়ারহোল্ডারস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল ব্যাংকের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ, শাখাগুলোর পারফরমেন্স বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর সেবা বিস্তার, গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির কৌশল ও টেকসই প্রবৃদ্ধির রূপরেখা তৈরি। এছাড়া রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ডিপোজিট, লোন এবং কার্ড পণ্যের ব্যবসায়িক পরিকল্পনা ও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়।

সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ২ হাজার ৩৫১ কোটি টাকা। এই ঈর্ষণীয় ফলাফলের জন্য ব্যাংকের পরিচালনা পরিষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকের কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ডিজিটাল রূপান্তর ও গ্রাহক সেবার উৎকর্ষতা অপরিহার্য। সব শাখা ব্যবস্থাপকদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন বলেন, এ বিশাল ব্যাংকের বিভিন্ন বিভাগ একসঙ্গে কাজ করলেই ভবিষ্যতে সাফল্য আসবে। আমাদের মূল ফোকাস হবে ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রেবেকা ব্রোসন্যান ও স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান ও মাহিয়া জুনেদ।

সম্মেলনে সারা দেশের সব শাখা, উপশাখা ও সিটিজেম সেন্টারের ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা শাখা ও সেরা ব্যবস্থাপকদের পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com