শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

  |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ টাকা ৭০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষ উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৪২ পয়সায়।

মিডল্যান্ড ব্যাংকের সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৬৩৯ কোটি ৬৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৭৫ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩। এর মধ্যে ৭৬ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com