শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন : শাহ্জালাল ইসলামী ব্যাংক

  |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন : শাহ্জালাল ইসলামী ব্যাংক

হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন : শাহ্জালাল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। পাশাপাশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের মাঝে ২৫ হাজার ছাতা বিতরণ করা হবে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে গতকাল এ সেবা বুথ চালু, মেডিকেল ক্যাম্প উদ্বোধন এবং হজযাত্রীদের সেবার জন্য প্রদত্ত দ্রব্যসামগ্রী হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস, শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. জাকির হোসেন এবং জেএভিপি ও জনসংযোগ ইনচার্জ কেএম হারুনুর রশীদ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com