| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 63 বার পঠিত
হজ ক্যাম্পে সেবা বুথ চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক
হজযাত্রীদের দ্রুত ও উত্তম সেবা দেয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্পে একটি সেবা বুথ চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ডিএমডি মো. নাজমুস সায়াদাত প্রধান অতিথি হিসেবে গত শনিবার এ বুথের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় হজ পরিচালক মো. লোকমান হোসেন এবং ব্যাংকের লজিস্টিক সাপোর্ট প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, শরিয়াহ সুপারভাইজরি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল কবীর ও দক্ষিণখান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজযাত্রীরা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam