| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে রাজশাহী কলেজে ‘এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী। সেমিনারে প্রাইম ব্যাংকের পক্ষে বক্তব্য দেন এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং হেড অব ফাইনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন ও আরসিবিসির প্রধান উপদেষ্টা মো. গোলাম রাব্বানী। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। সেমিনারে ব্যাংকের রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. সাইদ ইমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam