| সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত
সাউথইস্ট ব্যাংকের এমডির সঙ্গে জেপি মরগান পেমেন্টসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
জেপি মরগান পেমেন্টসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। করপোরেট সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো অন্বেষণের লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপের (সেলস অ্যান্ড পেমেন্টস) এমডি ও হেড অব এশিয়া প্যাসিফিক ক্রিস্টিন ট্যান এবং নির্বাহী পরিচালক ও হেড অব বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিস সাজ্জাদ আনাম। এ সময় ‘এক্সপেডাইট সিলেক্ট রিসিপ্ট’ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান, আন্তর্জাতিক বিভাগ ও এফআই প্রধান মো. জাহাঙ্গীর কবির, ট্রেজারি প্রধান কাজী মুক্তাকিন, রেমিট্যান্স বিভাগের ইনচার্জ মো. আরিফ হাসান ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam