শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবি ব্যাংকের নতুন এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান

  |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

এবি ব্যাংকের নতুন এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান

এবি ব্যাংকের নতুন এমডি ও সিইও সৈয়দ মিজানুর রহমান

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এর আগে তিনি একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।সৈয়দ মিজানুর রহমান ২০১১ সালের মার্চে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিসেবে এবি ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৩ আগস্টে তিনি এএমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।ব্যাংকিং খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ মিজানুর রহমান এবি ব্যাংকে যোগ দেয়ার আগে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন। এ দীর্ঘ পথচলায় তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট ও করপোরেট কমিউনিকেশনসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com