| মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | প্রিন্ট | 68 বার পঠিত
পুলিশের জন্য সারা দেশে ডেডিকেটেড সার্ভিস ডেস্ক চালু করেছে কমিউনিটি ব্যাংক
পুলিশ সদস্যদের বিশেষায়িত ও অগ্রাধিকারভিত্তিক ব্যাংকিং সেবা দিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সকল শাখা ও উপশাখায় ডেডিকেটেড সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের ধানমন্ডি শাখায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহমাদ মুঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত।
Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam