| বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
এআই ভয়েসভিত্তিক কন্ট্যাক্ট সেন্টার চালু করেছে এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভয়েসভিত্তিক কন্ট্যাক্ট সেন্টার চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি এআই এজেন্টের সঙ্গে কথা বলে কাঙ্ক্ষিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ডিএমডি ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম, ডিএমডি ও সিওও মো. বখতিয়ার হোসেন, চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন, কোর ব্যাংকিং সিস্টেমস ও টেকনোলজি প্রজেক্টস প্রধান মো. শরীফ আহমেদ, কন্ট্যাক্ট সেন্টার প্রধান মোহাম্মদ কিবরিয়াসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam