শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন ৩ গ্রাহক

  |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   62 বার পঠিত

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন ৩ গ্রাহক

ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন ৩ গ্রাহক

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের রেফ্রিজারেটর জিতেছেন তিন গ্রাহক।তিন বিজয়ীরা হলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের টানবাজার উপশাখার মোসা. হামিদা, ফেনীর পরশুরাম এসএমই শাখার অধীন এজেন্ট আউটলেটের মো. এয়াকুব ও চট্টগ্রামের সীতাকুন্ড শাখার অধীন এজেন্ট আউটলেটের অজিফা খাতুন।

সোমবার (১২ মে) ওই ব্যাংকের টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে ড্র’র মাধ্যমে যথাক্রমে মরিশাস, ওমান এবং কাতার থেকে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তারা বিজয়ী হন।

এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসীস ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আগামী ৩১ মে পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে বিশ্বের যে কোনো দেশ থেকে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনটি করে মোট ১২টি ফ্রিজার উপহার দেওয়া হবে।

এ ছাড়া শাখা-উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক দেওয়া হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com