| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 58 বার পঠিত
এনআরবি ব্যাংকের ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে ৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে ব্যাংকটির অবদান ছিল ৪ দশমিক ১৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।
আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সা।
সর্বশেষ ঋণমান অনুসারে, ব্যাংকটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৩ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২০০। এর মধ্যে ৫৫ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৫৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪১ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার এনআরবি ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা থেকে ১৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।
Posted ৫:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam