| রবিবার, ১৮ মে ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত
জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় আইএফসির সঙ্গে ইস্টার্ন ব্যাংকের অংশীদারত্ব
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) সম্প্রতি আন্তর্জাতিক অর্থ সংস্থার (আইএফসি) সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। এর মাধ্যমে ব্যাংকের জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা-সংক্রান্ত সক্ষমতার উন্নয়ন করা হবে। এ উপলক্ষে ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএল এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং আইএফসির দক্ষিণ এশিয়ার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপের আপস্ট্রিম ও অ্যাডভাইজরি সার্ভিসেস বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মেহদি চেরকাউই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। দেশের ব্যাংক খাতে প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে আইএফসির সঙ্গে এ-জাতীয় সহযোগিতা কার্যক্রমে যুক্ত হয়েছে ইবিএল।
Posted ৫:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam