শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭ এজেন্টকে পুরস্কৃত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

  |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

৭ এজেন্টকে পুরস্কৃত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

৭ এজেন্টকে পুরস্কৃত করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সাতটি এজেন্ট আউটলেটের মালিককে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে তিনটি ক্যাটাগরিতে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন ও এসএম আবু জাফর, এসইভিপি ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ ও কামাল হোসেন, ইভিপি জালাল আহমেদ, এসভিপি মোহাম্মদ আমির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান।

সম্মাননাপ্রাপ্ত এজেন্ট আউটলেট মালিকরা হলেন আটিপাড়া বাজারের জিল্লুর রহমান, চৌধুরীহাটের আবু সুফিয়ান, পশ্চিম বাড়ীঘোনা বাজারের মুছা আলম, গর্জনীয়া বাজারের আজিজ মাওলা, শর্শদী বাজারের কাজী শাহাদাত হোসেন, বোর্ডঘর বাজারের মো. আবু সাইদ বোখারী এবং নকয়ারিয়া বাজারের আবু ইউসুফ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com