| শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ
টাঙ্গাইল জেলায় ৪৮ জন নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল ২৪১ লাখ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এডিসি মো. ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) মো. শোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Posted ৫:২১ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam