শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইস্টার্ন ব্যাংকের এজিএমে ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ইস্টার্ন ব্যাংকের এজিএমে ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংকের এজিএমে ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৩৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। পরিচালকদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ এজিএম এ অংশগ্রহণ করেন।

এছাড়াও, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী এজিএমে অংশ নেন। এজিএমে উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে অনুমোদিত হয়।

সভায় বিনিয়োগকারীরা ২০২৪ সালে ব্যাংকের আর্থিক সাফল্য এবং প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালুর জন্য পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রশংসা করেন। বৈশ্বিক আর্থিক খাতে অনিশ্চয়তা এবং দেশে অস্থিতিশীলতার মাঝেও ঘোষিত ডিভিডেন্ট এবং ব্যাংকের কৌশলগত উদ্যোগের প্রশংসা করেন অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com