| মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 87 বার পঠিত
ইবিএল স্কাইব্যাংকিং ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
রমজান মাসে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পরিচালিত স্কাইব্যাংকিং ক্যাম্পেইনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে আইফোন, ম্যাকবুক, স্মার্ট টিভি, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটরসহ অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ইবিএলের এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ, ডিএমডি এম খোরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন, ডিজিটাল আর্থিক সেবার প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান আমিন মো. মেহদী হাসান উপস্থিত ছিলেন।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam