| বুধবার, ২৮ মে ২০২৫ | প্রিন্ট | 75 বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংকে সাসটেইনেবল ও গ্রিন ফাইন্যান্সিং-সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে সম্প্রতি ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ৩৯টি শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে এ আয়োজনের উদ্বোধন করেন এমডি মতিউল হাসান। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিএফও তাপস চন্দ্র পাল। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলি ও যুগ্ম পরিচালক মো. আবু রায়হান কর্মশালায় রিসোর্স স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। এছাড়া সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক।
Posted ৪:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam