| বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার মধ্যে চুক্তি স্বাক্ষর
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. নাজমুস সায়াদাত। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিএমডি মো. নাজমুস সায়াদাতের উপস্থিতিতে কার্ড বিভাগের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও গ্র্যান্ড প্যালেস হোটেল, ঢাকার জিএম মশিউর রহমান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার বিভিন্ন সেবায় ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam