শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

কক্সবাজারের আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্প্রতি ‘ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মার্কেন্টাইল ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক। ১৫ ওভার ফরম্যাটের এ টুর্নামেন্টে অংশ নেয় ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ফাইনাল ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের ১৫ ওভারে করা ১০৭ রানের জবাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংকের অ্যামেচার করপোরেট ক্রিকেট দল। এর আগে গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিপক্ষে ৯ উইকেটে ও মার্কেন্টাইল ব্যাংকের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করে দলটি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন ব্র্যাক ব্যাংক দলের অধিনায়ক ও প্রকিউরমেন্ট অফিসার আলাউদ্দিন মনা। এছাড়া কার্ড অপারেশনসের অফিসার ঈশান বণিক প্লেয়ার অব দ্য ফাইনাল ও সেরা বোলার নির্বাচিত হন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com