শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লভ্যাংশ দেবে না পাঁচ ব্যাংক

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

লভ্যাংশ দেবে না পাঁচ ব্যাংক

লভ্যাংশ দেবে না পাঁচ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংক: সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে এক্সিম ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৮৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুন।

এসবিএসি ব্যাংক: সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৯ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে এসবিএসি ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

স্ট্যান্ডার্ড ব্যাংক: সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৩ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জুন।

এনআরবিসি ব্যাংক: সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে এনআরবিসি ব্যাংকের পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com