শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অধিগ্রহণ ইস্যুতে ব্যাংক আলফালাহ্‌ ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি

  |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

অধিগ্রহণ ইস্যুতে ব্যাংক আলফালাহ্‌ ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি

অধিগ্রহণ ইস্যুতে ব্যাংক আলফালাহ্‌ ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি

পাকিস্তানভিত্তিক ব্যাংক আলফালাহ্‌কে অধিগ্রহণ করতে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া।

তথ্যানুসারে, ২৮ মে এ সমঝোতা স্মারক সই হয়। তবে বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণের পর অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।
এর আগে গত বছর বাংলাদেশে পাকিস্তানি ব্যাংকটির কার্যক্রম, সম্পদ ও দায় ব্যাংক এশিয়া কর্তৃক অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দেয় ব্যাংক আলফালাহ্‌র পর্ষদ। একই সঙ্গে ব্যাংক আলফালাহ্‌র কার্যক্রম, সম্পদ ও দায় অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দেয় ব্যাংক এশিয়ার পর্ষদ। ২০০৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা ব্যাংক আলফালাহ্‌র বর্তমানে ঢাকার গুলশান, মতিঝিল (ইসলামিক), ধানমন্ডি, উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও সিলেটসহ মোট সাতটি শাখা রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা।

৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৪ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ২৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ব্যাংক এশিয়ার ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ২২ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৪১ পয়সায়।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৭৪ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২৮ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৫৪৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫২ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com