গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন সেবা চালু, প্রযুক্তির সহায়তায় ব্যাংকিং লেনদেন সহজ করা এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করায় আমরা নতুন গ্রাহকদের আকর্ষণ করতে পেরেছি। এছাড়া দক্ষ ব্যবস্থাপনা নীতির মাধ্যমে মুনাফা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে। সর্বোপরি গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা, স্বচ্ছতা ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানের মানসিকতা আমাদের বিশ্বাসযোগ্যতা ও আস্থার জায়গা তৈরি করেছে। ফলে প্রাইম ব্যাংকের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। – হাসান ও. রশীদ, সিইও,প্রাইম প্রাইম পিএলসি




