শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে ইউসিবি

  |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত

৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে ইউসিবি

৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করবে ইউসিবি

মূলধন ভিত্তি শক্তিশালী করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ৭৭৫ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাইট শেয়ার ইস্যু করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ইউসিবি পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ শেয়ার ইস্যু করবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা। এর অর্ধেক অর্থাৎ ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকার নতুন শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করবে ইউসিবি। শেয়ারের অফার মূল্য আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে।
অন্যদিকে, ব্যাংকটি দুটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের অফার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এছাড়া ইউসিবির পর্ষদ অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের অনুমোদন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউসিবির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ১১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইউসিবির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com