| রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 77 বার পঠিত
চলতি সপ্তাহে চার ব্যাংকের এজিএম
তালিকাভুক্ত চার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক: ব্যাংকটির এজিএম ১৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। স্টক লভ্যাংশ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের ইপিএস হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।
ডাচ্-বাংলা ব্যাংক: ব্যাংকটির এজিএম ১৯ জুন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ডাচ্-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৮ টাকা ৭২ পয়সায়।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam