শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণসেবা দিতে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপের পার্টনারশিপ

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণসেবা দিতে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপের পার্টনারশিপ

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণসেবা দিতে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপের পার্টনারশিপ

গ্রাম ও মফস্বলের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল ঋণসেবা সহজ করতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ। সোমবার (১৬ জুন) এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব কম কাগজপত্র দিয়ে দ্রুততম সময়ে সহজে ঋণ পেতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণসেবা প্লাটফর্ম ‘সাফল্য’ কে আরো ছড়িয়ে দিতে প্রিয়শপ পার্টনার হিসেবে কাজ করবে।
প্রিয়শপ একটি শীর্ষস্থানীয় প্লাটফর্ম, যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের ইনভেন্টরি, পরিবহন ও ডিজিটাল টুলস ব্যবহারে সহায়তা করে। ‘সাফল্য’ এর প্রোমোটার হিসেবে প্রিয়শপ, তাদের মার্চেন্টদের মধ্যে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণসেবা প্রচার করবে।

যোগ্য ব্যবসায়ীরা এখন সাফল্য ও জীবিকা প্লাটফর্মের মাধ্যমে ন্যূনতম কাগজপত্রে সহজ অনবোর্ডিং, অর্থ ছাড় ও কিস্তি পরিশোধের ডিজিটাল সুবিধা পাবেন।

এই পার্টনারশিপের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতের (এমএসএমই) দুটি বড় সমস্যা—বাজারে প্রবেশের সীমাবদ্ধতা ও আনুষ্ঠানিক ঋণ পাওয়ার জটিলতা দূর হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। প্রিয়শপের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্ক ও ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণসেবা একসঙ্গে এ প্রতিবন্ধকতা কমাতে ভূমিকা রাখবে।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘এ পার্টনারশিপ উদ্ভাবনের মাধ্যমে আমাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রিয়শপের ইকোসিস্টেমে ডিজিটাল ঋণসেবা সংযুক্ত করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করছি।’

প্রিয়শপের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আশিকুল আলম খান সুজন বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় টুলস সরবরাহ করাই আমাদের লক্ষ্য। কাঠামোবদ্ধ অর্থায়ন এই কাজে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মার্চেন্টদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের ঋণসেবা যুক্ত করতে পেরে আনন্দিত।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও বিপণন প্রধান দীপ্তি মণ্ডলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com