| বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | প্রিন্ট | 43 বার পঠিত
ইউসিবির কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন ওমনিকেয়ার ডায়াগনস্টিকসে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে ইউসিবির কার্ডধারীরা ওমনিকেয়ার ডায়াগনস্টিকসে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে ইউসিবির এসইভিপি ও রিটেইল বিজনেস হেড মোহাম্মদ শফিকুর রহমান এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকসের এমডি ফিদা হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং এএমডি আবুল আলম ফেরদৌস উপস্থিত ছিলেন। এছাড়া ওমনিকেয়ার ডায়াগনস্টিকসের পক্ষে ছিলেন চেয়ারম্যান মো. আলতাফ হোসেন ও জিএম ডা. মো. ইমতিয়াজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৪:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam