শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এফডিআই আকর্ষণে ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইবিএল

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   52 বার পঠিত

এফডিআই আকর্ষণে ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইবিএল

এফডিআই আকর্ষণে ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইবিএল

প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ফ্রান্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) কর্তৃপক্ষ। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ফরাসি দূতাবাসের অধীনে পরিচালিত বাংলাদেশ ও ভারতবিষয়ক আঞ্চলিক অর্থনৈতিক বিভাগের আর্থিক উপদেষ্টা (দক্ষিণ এশিয়া) ডেভিড কারমুনি। তিনি এ অঞ্চলে ব্যাংক দ্য ফ্রান্সেরও প্রতিনিধিত্ব করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন একই বিভাগের আঞ্চলিক উপ-অর্থ উপদেষ্টা এলেনা পমস ও ঢাকায় ফরাসি দূতাবাসের অর্থনীতি বিভাগের উপ-প্রধান এম ইয়ান রিজেল। ইবিএলের পক্ষে আলোচনায় অংশ নেন এএমডি আহমেদ শাহীন ও রিয়াদ মাহমুদ চৌধুরী, ডিএমডি মেহদী জামান এবং কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স হেড জিয়াউল করিম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com