শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমির খানের সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

আমির খানের সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না

আমির খানের সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না

আমির খান অভিনীত ও পরিচালিত সিনেমা ‘সিতারে জমিন পার’। বেশ কয়েকটি ওটিটি প্লাটফর্ম এর প্রচার স্বত্ব চেয়েছিল। কিন্তু আমির খান রাজি হননি তাদের শর্তে। আট সপ্তাহ পর সিনেমাটি তিনি ওটিটিতে মুক্তি দিতে রাজি হননি। তার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার মতে, আমির চাইলে এ ঝুঁকি নিতে পারেন। আমিরের সে সুযোগ আছে। একই সঙ্গে তিনি যোগ করেছেন, এ সিদ্ধান্তে বেশি কিছু বদলাবে না। এখন সব অভিনেতা ও নির্মাতা সিনেমা দ্রুতই ওটিটিতে নিয়ে আসতে চান। কিন্তু আমির ভিন্নভাবে ভাবছেন। এ নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘তিনি এ ঝুঁকি নিতে পারেন। বহুদিন তিনি এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং তিনি দর্শকের মন বোঝেন।’

কিন্তু একই সঙ্গে প্রসেনজিৎ মনে করেন, আমিরের এ সিদ্ধান্তে তেমন কিছু বদল হবে না। তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত বা কর্মপরিকল্পনায় সিনেমা-থিয়েটারের ব্যবসায় খুব বেশি প্রভাব পড়বে না। আমিরের মতো মানুষ বা অভিনেতাই এমন সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তাতে খুব বেশি কিছু বদলাবে না। সবাই এমন সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না। একটা সিনেমা খুব দ্রুতই ওটিটিতে আসবে তার স্যাটেলাইট টেলিভিশনে। এটাই আমাদের চর্চা আর এভাবেই আমরা বহুদিন দর্শকের কাছে সিনেমা নিয়ে যাই।’
কিন্তু তাই বলে পুরোপুরি হতাশ নন প্রসেনজিৎ। তিনি মনে করেন, এমন একটা সিদ্ধান্তের পর পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখার জন্য সময় দেয়া উচিত। এদিকে নিজের সিদ্ধান্ত নিয়ে আমির বলেন, ‘আমি সিনেমার প্রতি বিশ্বস্ত। সেখানে অর্থলগ্নি করা আছে, কিন্তু টাকা তোলাই একমাত্র কাজ নয়। আমি দর্শককে সিনেমার কাছে আনতে চাই। আমি দর্শককে বিশ্বাস করি।’
Facebook Comments Box
advertisement

Posted ৪:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com