শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবার সোলার প্যানেল রফতানি শুরু করেছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমবারের মতো সোলার প্যানেল রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। দেশীয় শিল্পপ্রতিষ্ঠান ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের উদ্যোগে ঢাকার সাভারের আশুলিয়ায় নিজস্ব কারখানায় এ প্যানেল তৈরি করা হচ্ছে, যা বিশ্ববাজারে প্রবেশ করছে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য হিসেবে। স্বয়ংক্রিয়ভাবে তৈরি এসব সোলার প্যানেল গুণগত মানে বিদেশী আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে এরই মধ্যে বড় ধরনের আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছেন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে রফতানির উদ্দেশ্যে সোলার প্যানেলবাহী প্রথম কনটেইনারটি ১৯ জুন সরবরাহ করা হয়। এর আগে ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশের রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চার বছর মেয়াদি ক্রয়চুক্তি করে মার্কিন প্রতিষ্ঠান ক্লিন গ্রিড ইনকরপোরেশন। এর আওতায় যুক্তরাষ্ট্রের কোম্পানিটি মোট ৬৪ দশমিক ৬০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল বাংলাদেশ থেকে আমদানি করবে। এর মধ্যে চলতি বছর ১২ দশমিক ৪০ মেগাওয়াট, ২০২৬ সালে ১৪ দশমিক ৮০ মেগাওয়াট, ২০২৭ সালে ১৭ দশমিক ৮০ মেগাওয়াট এবং ২০২৮ সালে ১৯ দশমিক ৬০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল আমদানি করবে।
রেডিয়েন্ট অ্যালায়েন্সের কারখানায় বছরে ৬০০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫০ ওয়াট পিক থেকে সর্বোচ্চ ৭০০ ওয়াট সক্ষমতার বিভিন্ন সাইজের প্যানেল উৎপাদন হচ্ছে। অন্যদিকে নতুন আরেকটি প্রতিষ্ঠান ২০২৬ সালে রেডিয়েন্ট অ্যালায়েন্সের কাছ থেকে ৩০০ মেগাওয়াট সক্ষমতার সোলার প্যানেল আমদানির ক্রয়াদেশ দিয়েছে।

রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদুর রহিম বলেন, ‘বাংলাদেশে এ প্রথম কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সোলার প্যানেল রফতানি করছে। এ নিয়ে আমরা দুই বছর ধরে কাজ করছি। যুক্তরাষ্ট্র থেকে যে ক্রয়াদেশ পেয়েছি সেটি পরীক্ষামূলক। পরবর্তী সময়ে তারা আরো বড় আকারে বাংলাদেশ থেকে সোলার প্যানেল আমদানি করবে।’ যা ক্লিন এনার্জি খাতে দেশের ম্যানুফ্যাকচারিং সক্ষমতা আগামীর জন্য মাইলফলক হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে সোলার প্যানেল রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। বিশেষত সৌর বিদ্যুতের কাঁচামাল (সোলার সেল) নন চাইনিজ হতে হবে, অর্থাৎ চীন থেকে আমদানীকৃত কাঁচামাল দিয়ে তৈরি সোলার প্যানেল মার্কিন প্রবেশে বিধিনিষেধ রয়েছে। তাই রেডিয়েন্ট অ্যালায়েন্স এ ক্ষেত্রে লাওস থেকে কাঁচামাল আমদানি করছে। এসব সোলার সেল সাভারের কারখানায় প্রক্রিয়াজাত করে স্বয়ংক্রিয়ভাবে সোলার প্যানেল প্রস্তুত করা হচ্ছে।

রেডিয়েন্ট অ্যালায়েন্স এর আগে দেশের বাজারে সোলার হোম সিস্টেম স্থাপনে কাজ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বৈশ্বিক মান বজায় রাখতে সাভারের আশুলিয়ায় অবস্থিত নিজস্ব কারখানাটিকে রফতানিযোগ্য কারখানায় রূপান্তর করেছে।

দেশের বাজারে আমদানীকৃত সোলার প্যানেলের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে রেডিয়েন্ট অ্যালায়েন্সের সিইও বলেন, ‘চীন থেকে সোলার প্যানেল আমদানি করে রেডিয়েন্ট অ্যালায়েন্স তা দেশে বাজারজাত করেছে। আমদানি পণ্যের সব ধরনের ব্যয় এবং দেশে উৎপাদিত সৌর প্যানেলের খরচের সঙ্গে তুলনা করলে দেখা যাবে—একই দামে সোলার প্যানেল বাজারে ছাড়া সম্ভব।’ তবে সরকারের পক্ষ থেকে আমদানি পণ্যে শুল্কছাড় ও রফতানিতে প্রণোদনা বাড়ানো গেলে এ খাত আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com