শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অগ্রণী ব্যাংকের এজেন্ট পয়েন্ট বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন

  |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

অগ্রণী ব্যাংকের এজেন্ট পয়েন্ট বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন

অগ্রণী ব্যাংকের এজেন্ট পয়েন্ট বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক গত ১৯ জুন তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন এজেন্ট আউটলেট প্রতিনিধিরা। রোববার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, আর্থিক ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান দুয়ার সার্ভিসেস পিএলসি-এর মাধ্যমে যৌথ অংশীদারিত্বে সারাদেশে প্রায় ৫৫০টি আউটলেটের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিল অগ্রণী ব্যাংক। এসব আউটলেটের প্রায় ৫০ শতাংশই নারী পরিচালিত এবং এতে কর্মরত রয়েছেন প্রায় ৩ হাজারেরও বেশি কর্মী।

সম্প্রতি দুয়ার সার্ভিসেসের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব আউটলেট সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেয় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। এতে প্রান্তিক অঞ্চলের গ্রাহকরা লেনদেনে বিঘ্নে পড়ছেন এবং আউটলেট প্রতিনিধিরা চাকরি হারানোর শঙ্কায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পাবনা জেলার আরপি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধি বাবু হোসেন বলেন, ‘আউটলেট গড়তে আমি সব কিছু বিনিয়োগ করেছি। ব্যাংক কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়েই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কার্যক্রম বন্ধ থাকলে আমি পরের মাসেই দেউলিয়া হয়ে যাব।’

অগ্রণী ব্যাংক ও দুয়ার সার্ভিসেস পিএলসি সূত্রে জানা গেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কার্যক্রম মূল্যায়নের কথা বলে দুয়ার সার্ভিসকে কার্যক্রম বন্ধ করতে বলেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সভা হলেও এখনো কোনো সমাধান আসেনি। তবে দুয়ার সার্ভিসেসের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যক্রম চালু রেখেই মূল্যায়ন করা হলে প্রতিনিধি ও গ্রাহক—দু’পক্ষই ক্ষতির হাত থেকে রক্ষা পেত।

অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবধারী গ্রাহকদের সংশ্লিষ্ট শাখায় গিয়ে লেনদেন ও বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com