শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   61 বার পঠিত

৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পর্ষদ ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, বন্ডটির নাম হবে ‘‌মার্কেন্টাইল ব্যাংক থার্ড সাবঅর্ডিনেটেড বন্ড’। এর বৈশিষ্ট্য হলো নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং ও ফ্লোটিং রেট। যা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ‌মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৩ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি ব্যাংটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ‌মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৫ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ‌মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ‌মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ২৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ‌মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৭৭ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ‌মার্কেন্টাইল ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ১৬ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)। সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত ২০১৮ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল তারা। সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ১৭ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫২৮ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৫৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৭৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com