| মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 72 বার পঠিত
খুলনায় সাউথইস্ট ব্যাংকের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘লিডারশিপ সার্কেল ২০২৫’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন গত রোববার খুলনায় অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের লক্ষ্য ছিল খুলনা অঞ্চলের ব্যবসায়িক লক্ষ্যগুলোর সঙ্গে কৌশলগত পরিকল্পনার সামঞ্জস্য আনা, পরিচালনাগত চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও ভবিষ্যতের জন্য একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করা। সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মোহাম্মদ রাশেদুল আমিন, প্রধান কার্যালয়ের ইভিপি মোহাম্মদ আশিকুজ্জামান খান, এসভিপি ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সিএসআর হেড মো. মুশফিকুর রহমান, এসভিপি মোহাম্মদ কাওসার মাহমুদ এবং ভিপি মো. শাহ মোফাজ্জেল হোসেনসহ খুলনা অঞ্চলের শাখাগুলোর ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam