শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে আজ চালু হচ্ছে গুগল পে

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

দেশে আজ চালু হচ্ছে গুগল পে

দেশে আজ চালু হচ্ছে গুগল পে

বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’ আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হচ্ছে। বেসরকারি খাতের সিটি ব্যাংক এ সেবা নিয়ে এসেছে। এখন থেকে গ্রাহকরা স্মার্টফোন ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও নগদবিহীন লেনদেন করতে পারবেন। এর ফলে যেকোনো ধরনের অর্থ পরিশোধে কোনো কার্ডের প্রয়োজন হবে না।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ ডিজিটাল লেনদেনের নতুন এ সেবা উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স—সিডিএ) ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডের গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে গুগল পে ওয়ালেটে যুক্ত হতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক ও কার্ডের গ্রাহকরাও এ সুবিধা ভোগ করতে পারবেন। একই সঙ্গে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও এর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগল পে সেবা চালু হলে গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে দোকানে পেমেন্ট, ইউটিলিটি বিল পরিশোধসহ অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন। এ সেবায় টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয়। ফলে লেনদেনের সময় প্রকৃত কার্ড বা গ্রাহকের তথ্য কারো সঙ্গে শেয়ার হয় না।

গুগল পে বর্তমানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ বিশ্বের ৪০টির বেশি দেশে চালু রয়েছে। বাংলাদেশের মতো উদীয়মান ডিজিটাল অর্থনীতিতে এর প্রবেশ নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে দাবি করছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com