শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংকের বার্ষিক সভায় ১২.৫% নগদ ও ১২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন

  |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   39 বার পঠিত

সিটি ব্যাংকের বার্ষিক সভায় ১২.৫% নগদ ও ১২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন

সিটি ব্যাংকের বার্ষিক সভায় ১২.৫% নগদ ও ১২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন

সিটি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকদের মধ্যে ছিলেন রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান, পদস্থ কর্মকর্তাসহ আরো অনেক শেয়ারহোল্ডাররা।

সভায় ব্যাংকের গত ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, চলতি বছর ব্যাংক ১ হাজার ১৪ কোটি টাকার সমন্বিত কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের ৬৩৮ কোটি টাকার তুলনায় ৫৮ দশমিক ৯ শতাংশ বেশি। তিনি জানান, এ প্রবৃদ্ধি ব্যাংকের শক্ত অর্থনৈতিক ভিত্তি ও সুশাসনের প্রতিফলন।

তিনি আরো বলেন, ব্যাংকের মোট চলতি ও সঞ্চয়ী আমানত ২০২৪ সালের শেষে দাঁড়িয়েছে মোট আমানতের ৪৫ শতাংশে, যা চার বছর আগে ছিল ৪২ শতাংশ। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন শেয়ারহোল্ডারদের উদ্দেশে বলেন, ২০২৪ সালে সিটি ব্যাংক টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে। ব্যাংক একাধিক ডিজিটাল ফার্স্ট উদ্যোগ চালু করেছে, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য বৃদ্ধি করেছে। একই সঙ্গে ব্যাংকটি তাদের সম্পদের গুণগতমান বজায় রেখেছে।

তিনি বলেন, চলতি বছর ব্যাংক সম্প্রসারণ, উদ্ভাবন ও গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।

সভায় পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী ১২ দশমিক ৫ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এটি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে গৃহীত হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com