| বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 103 বার পঠিত
এনসিসি ব্যাংকের ৪০তম এজিএমে ১৩% নগদ লভ্যাংশ অনুমোদন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে এ সময় ২০২৪ সালের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনউদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক মো. আমিরুল ইসলাম সংযুক্ত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন, এএমডি এম খোরশেদ আলম, ডিএমডি মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং কোম্পানি সচিব মো. মনিরুল আলম উপস্থিত ছিলেন। সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam