শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মে মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বেড়েছে

  |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

মে মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বেড়েছে

মে মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বেড়েছে

কেন্দ্রীয় ব্যাংকগুলো মে মাসে বৈশ্বিক স্বর্ণ মজুদে নিট ২০ টন যোগ করেছে, যা আগের মাসের তুলনায় কিছুটা বেশি। ‘গোল্ড হাব পাবলিকেশন’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এশিয়া প্যাসিফিকের সিনিয়র রিসার্চ লিড মারিসা সালিম। খবর মাইনিং উইকলি।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে স্বর্ণের চাহিদা আরো বেড়েছে। কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক মে মাসে সাত টন স্বর্ণ কিনেছে। এতে ব্যাংকটির মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৯ টনে। এছাড়া বছরের শুরু থেকে কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংকের মজুদ বেড়েছে ১৫ টন।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক মে মাসে ছয় টন স্বর্ণ কিনেছে। এতে ব্যাংকটির বছরে মোট ক্রয়ের পরিমাণ পৌঁছেছে ১৫ টনে।

চলতি বছর স্বর্ণের সবচেয়ে বড় নিট ক্রেতা দেশ পোল্যান্ড। এ পর্যন্ত দেশটির ন্যাশনাল ব্যাংক ৬৭ টন স্বর্ণ কিনেছে। মে মাসে দেশটির ক্রয়ের পরিমাণ ছিল ছয় টন।

চীনের পিপলস ব্যাংক ও চেক রিপাবলিকের ন্যাশনাল ব্যাংক, উভয়ই মে মাসে দুই টন করে স্বর্ণ কিনেছে। এছাড়া মে মাসে বিক্রির ক্ষেত্রে শীর্ষে ছিল সিঙ্গাপুরের মনিটারি অথরিটি, যা পাঁচ টন স্বর্ণ বিক্রি করেছে। এরপর উজবেকিস্তান ও জার্মানির ডয়চে বুন্ডেসব্যাক উভয়ই এক টন করে বিক্রি করেছে।

চলতি বছরের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় নিট স্বর্ণ বিক্রতা দেশ উজবেকিস্তান। এ সময় দেশটি ২৭ টন স্বর্ণ বিক্রি করেছে। সিঙ্গাপুরের বিক্রির পরিমাণ ছিল ১০ টন।

তবে মারিসা সালিম জানিয়েছেন, এর আগে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ ক্রয়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছিল। তবে এবার তা কিছুটা কমে এসেছে। গত ১২ মাসে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গড়ে প্রায় ২৭ টন স্বর্ণ কিনেছিল।

এদিকে সম্প্রতি প্রকাশিত ডব্লিউজিসির ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’ অনুযায়ী, আগামী ১২ মাসেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় অব্যাহত থাকবে। এ জরিপে বিশ্বের ৭৩টি কেন্দ্রীয় ব্যাংক অংশ নিয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ ব্যাংক জানিয়েছে, আগামী এক বছরে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ বাড়বে। আগের বছরের জরিপে এ হার ছিল ৮১ শতাংশ। এছাড়া ৭৬ শতাংশ ব্যাংক জানায়, আগামী পাঁচ বছরে তাদের স্বর্ণ মজুদ বাড়বে। গত বছর এ হার ছিল ৬৯ শতাংশ। অন্যদিকে এ সমীক্ষায় রেকর্ড ৪৩ শতাংশ উত্তরদাতা ব্যাংক জানিয়েছে, তাদের নিজ নিজ দেশের স্বর্ণ মজুদও এ সময় বাড়বে, ২০২৪ সালে যা ছিল ২৯ শতাংশ।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com