| শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত
এজেন্ট ব্যাংকিংয়ের আমানত ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মোট আমানতের প্রায় ৪২ শতাংশ। সরাসরি ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে ২০১৭ সাল থেকে এজেন্টের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করে আসছে ব্যাংকটি।
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বর্তমানে দেশের ৪৭২টি উপজেলায় ২ হাজার ৭৯১টি আউটলেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
Posted ৪:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam