| রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 125 বার পঠিত
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জোনাল অফিস কনফারেন্স হলে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ড. এম কামাল উদ্দীন জসীম ও ইভিপি আ ন ম সিদ্দিকুর রহমান। রাজশাহী জোনপ্রধান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সংশ্লিষ্ট জোনের আওতাধীন শাখাগুলোর প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam