শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমিউনিটি ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

কমিউনিটি ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে তিন বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ওয়েস্ট জোন পাওয়ারের আর্থিক বিভাগের জিএম মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ওয়েস্ট জোন পাওয়ারের ডিজিএম (ফাইন্যান্স) মো. আব্দুল খালেক, সুপারিনটেনডেন্ট প্রকৌশলী (কমার্শিয়াল) শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী ও কোম্পানি সচিব রুহুল আমিন, ব্যবস্থাপক (অ্যাকাউন্টস) মোহাম্মদ আফসার হাসান, উপব্যবস্থাপক (ফাইন্যান্স) মো. মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) সজল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক (হিসাব) রবিউল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) হেদায়েত ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com