শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকার সহায়তা প্রতিশ্রুতি

  |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকার সহায়তা প্রতিশ্রুতি

পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকার সহায়তা প্রতিশ্রুতি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ হৃদয়বিদারক ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রাইম ব্যাংক জরুরি সহায়তার এ উদ্যোগ নেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিশ্রুত অর্থ আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এ অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইল। আমরা আশা করি, আমাদের এ সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়ক হবে।’

তিনি আরো বলেন, ‘দুর্যোগের মুহূর্তে যারা দ্রুত সাড়া দিয়েছেন—বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ জাতির যেকোনো সংকটময় সময়ে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রাইম ব্যাংক জানায়, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারা সক্রিয় ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com