| বুধবার, ২৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 126 বার পঠিত
পঞ্চম বছরের মতো শীর্ষ টেকসই ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক
টানা পঞ্চম বছরের মতো ‘শীর্ষ টেকসই ব্যাংক’-এর তালিকায় জায়গা ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে টেকসই ব্যাংকিংয়ের রেটিং চালু করার পর থেকেই ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে এ তালিকায় অবস্থান করে আসছে। বাংলাদেশ ব্যাংক টেকসই ব্যাংকিং রেটিংয়ের জন্য পাঁচটি সূচক বিবেচনা করে—সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), গ্রিন রিফাইন্যান্স, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স এবং ব্যাংকিং সার্ভিস কাভারেজ। এ স্বীকৃতি ব্র্যাক ব্যাংকের সুশাসন, দায়িত্বশীল ঋণদান এবং ঝুঁকি বিবেচনায় মূলধন ব্যবস্থাপনায় দক্ষতার প্রতিফলন। ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক টেকসই অর্থায়নে ৯৪ শতাংশ ঋণ বিতরণ করেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২০ শতাংশ। সবুজ অর্থায়নে ব্যাংকটি দিয়েছে ১৭ শতাংশ ঋণ, যা রেগুলেটরি লক্ষ্যমাত্রা ৫ শতাংশের তুলনায় অনেক বেশি।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের কৌশলগত পরিকল্পনার মধ্যেই সাসটেইনেবিলিটি নিহিত। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ স্বীকৃতি প্রমাণ করে যে দায়িত্বশীল ব্যাংকিং মানেই টেকসই ব্যাংকিং। টেকসই উন্নয়নের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে আমরা পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।’
Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam