শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জুবায়দুর রহমান

  |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান জুবায়দুর রহমান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের বোর্ড সভায় গতকাল তাকে এ পদের জন্য নির্বাচিত করা হয়। এর আগে তিনি ইসলামী ব্যাংকে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ড. এম জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

জুবায়দুর রহমান স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং অধ্যাপক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জুমস) প্রতিষ্ঠাতা ভিসি।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জুবায়দুর রহমান উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর বিভিন্ন কোম্পানি, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার একজন অভিজ্ঞ স্বতন্ত্র উপদেষ্টা। তিনি কৌশলগত পরামর্শ ও পরিবর্তন ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকেন। আর্থিক জবাবদিহিতা এবং করপোরেট গভর্ন্যান্স বিষয়ক ব্যবস্থাপনায় তার দক্ষতা রয়েছে।

বিশ্বব্যাংকে থাকাকালীন জুবায়দুর রহমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। এর আওতায় তিনি বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী সংলাপে অংশ নেন, বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশীজনদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জুবায়দুর রহমান রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে ‘ডেলোয়েট’ নামক একটি আন্তর্জাতিক পেশাদারী প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিষ্ঠা এবং পরিচালনায় নেতৃত্ব দেন। এসব দেশে তিনি বাজার অর্থনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com