| বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
আইইউটিকে ব্যাটারিচালিত দুটি গাড়ি উপহার দিয়েছে এবি ব্যাংক
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীদের পরিবহনের সুবিধার্থে ব্যাটারিচালিত দুটি গাড়ি উপহার দিয়েছে এবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এবি ব্যাংকের এএমডি জেডএম বাবর খান, আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, এবি ব্যাংকের সিবিও শওকত আজিজ এবং আইইউটির রেজিস্ট্রার ড. মুয়েবেসা উমরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam