| রবিবার, ২৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল ১-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা
অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল ১-এর আওতাধীন অঞ্চল, করপোরেট ও শাখাগুলোর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। ঢাকা সার্কেল ১-এর মহাব্যবস্থাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। এছাড়া আরো বক্তব্য দেন মহাব্যবস্থাপক (রিকভারি) একেএম শামীম রেজা, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) একেএম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার এবং মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল ২) মু. আফজাল হোসেন।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ জুলাই ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam