শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আগামীকাল বন্ধ থাকবে সব ব্যাংক বস্ত্র ও পোশাক কারখানা

  |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

আগামীকাল বন্ধ থাকবে সব ব্যাংক বস্ত্র ও পোশাক কারখানা

আগামীকাল বন্ধ থাকবে সব ব্যাংক বস্ত্র ও পোশাক কারখানা

বন্ধ থাকবে দেশের সব বস্ত্র ও পোশাক কারখানাও। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলো জানায়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ ও বিকেএমইএ। সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওইদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংগঠন দুটির পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com